Monday, July 30, 2012

উইকিপিডিয়ার নিবন্ধ থেকে তৈরী করুন ই-বুক !!!

জনপ্রিয় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার নিবন্ধ থেকে খুব সহজেই তৈরী করুন ই-বুক ।
ই-বুক তৈরি করতে চাইলে উইকিপিডিয়ার ওয়েবসাইটে ঢুকে যে নিবন্ধটি ই-বুক করতে চান, সেই নিবন্ধের পাতায় ঢুকুন। এবার বাঁ পাশের প্যানেল থেকে Print/Export -এর Create a Book-এ ক্লিক করুন।
এখন Book Creator পেজে Start Book Creator বাটনে ক্লিক করে Add this page to your book-এ ক্লিক করুন, তাহলে তা ডানের Show book-এ যুক্ত হবে এবং পেজে/ নিবন্ধের সংখ্যা দেখাবে।
এভাবে ইচ্ছামতো পেজ/ নিবন্ধ যুক্ত করতে পারবেন।

 
চাইলে যুক্ত করা পেজ Remove this page from your book বাটনে ক্লিক করে মুছে দিতে পারবেন। পেজ যুক্ত করা শেষে Show book (? pages)-এই লিংকে ক্লিক করে ই-বুকের টাইটেল, সাবটাইটেল ইত্যাদি দিয়ে প্রয়োজন অনুযায়ী অধ্যায় (Chapter) তৈরি করুন ।
এখন ড্রাগ-ড্রপ করে, নিবন্ধ ওপরে-নিচে নিয়ে, প্রয়োজনে নিবন্ধ মুছে ফেলে ডানের Download  অপশন থেকে ফাইল ফরম্যাট নির্বাচন করে Download  বাটনে ক্লিক করলে Rendering হবে  (PDF তৈরি) এবং Download the File লেখা লিংক আসবে ।
ওই লিংকে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ই-বুক ডাউনলোড করে নিন ।

যোগ দিতে পারেন আমাদের ফেসবুক পেজে   ।

Share this article :

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোস্ট

     

    Go to Top

    Template Designed by TJ Nahid | Powered by Blogger